Food Department Raid | চানাচুর কারখানায় অভিযানে গিয়ে বাধার মুখে খাদ্য দপ্তরের আধিকারিকরা - 24 Ghanta Bangla News
Home

Food Department Raid | চানাচুর কারখানায় অভিযানে গিয়ে বাধার মুখে খাদ্য দপ্তরের আধিকারিকরা

Spread the love

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে খাবারের দোকান, রেস্তোরাঁয় নিয়মিত অভিযান চালাচ্ছেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। রবিবার হুগলির তারকেশ্বরের মুক্তারপুর এলাকায় একটি চানাচুর কারখানায় হানা দেয় খাদ্য সুরক্ষা দপ্তরের কয়েকজন আধিকারিক। কারখানার ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কারখানার মালিক রীতিমতো তর্কবিতর্ক শুরু করে দেন। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের ধমক-চমক দিতেও দেখা যায় ওই কারখানার মালিককে। এমনকী ছুটির দিন রবিবারে, কেন খাদ্য দপ্তরের আধিকারিকরা এসেছেন সেই বিষয়ে প্রশ্ন তোলেন দোকানের মালিক। দেখুন ভিডিয়ো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *