ডেলিভারির আগেই ‘বাক্স বদল’, ক্রেতারা হাতে পাচ্ছেন নকল মোবাইল-হেডফোন, বড় প্রতারণা চক্রের পর্দাফাঁস
অনলাইনে অর্ডার করেছেন একটি নামী কোম্পানির মোবাইল ফোন। অথচ, বাড়িতে যে জিনিসটি এল, সেটি ওই কোম্পানির লোগো লাগানো হুবহু নকল। ক্রেতারা অনেক সময়ে বুঝতেও পারতেন না, তাঁরা প্রতারণার শিকার হয়েছেন। এই ভাবেই নকল বা ডামি পণ্য পাঠিয়ে দিনের পর দিন চলত প্রতারণা। রবিবার এই চক্রের পাঁচ জনকে গ্রেপ্তার করল সুরাট পুলিশ।