CM On Durgapuja: এবার দুর্গাপুজোয় কী কী করা যাবে না, স্পষ্ট করে দিলেন শুভেন্দু | Durga Puja 2026: Suvendu Adhikari Announces New Restrictions, Big Changes in Puja Rules - 24 Ghanta Bangla News
Home

CM On Durgapuja: এবার দুর্গাপুজোয় কী কী করা যাবে না, স্পষ্ট করে দিলেন শুভেন্দু | Durga Puja 2026: Suvendu Adhikari Announces New Restrictions, Big Changes in Puja Rules

Spread the love

দুর্গাপুজো নিয়ে মুখ্যমন্ত্রীImage Credit: TV9 Bangla

কলকাতা: মিলন মেলায় পুজোর কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বদলের বাংলায় আদৌ পুজোতে কি বদল? সবার মনেই একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ‘বদলের বাংলায়’ এবারের দুর্গাপুজোয়  বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মুখ্যমন্ত্রী।

এবারের পুজোয় কোন কোন বিষয়ে ‘না’?

  • বিগত দিনের মতো পুজো করতে হাইকোর্টে যেতে হবে না। পুজোর অনুমতি পেতে সহজ পোর্টাল করেছে রাজ্য সরকার : শুভেন্দু
  • এবারের পুজোয় হচ্ছে না কার্নিভাল, উদ্বোধন অনুষ্ঠানে থাকছে ড্রোন শো: শুভেন্দু
  • মহালয়ায় ইডেন গার্ডেন্সে মেগা কর্মসূচি। ইডেন গার্ডেন্সে ৪ ঘণ্টার ড্রোন শো হবে: শুভেন্দু
  • ভাসানে ক্রেনে ‘না’ রাজ্য সরকারের। বিসর্জন ঘাটে ক্রেনের ব্যবহার করা যাবে না: শুভেন্দু
  • মাতৃপক্ষ শুরু হওয়ার আগে পুজোর উদ্বোধন নয়। পিতৃপক্ষে কোনও পুজোর উদ্বোধন করা যাবে না: শুভেন্দু
  • পুজো ও বিসর্জনে ডিজে বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ: শুভেন্দু
  • কলকাতার ১৩টি বড় রাস্তা আটকে পুজো করা যাবে না: শুভেন্দু
  • জাতীয় সড়ক আটকে পুজো করা যাবে না: শুভেন্দু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *