দিল্লির সত্য নিকেতনে বহুতল বিপর্যয় গ্রেপ্তার ১
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভেঙে পড়ার ঘটনায় অবশেষে পুলিশের জালে বাড়ি মালিক। সংবাদ সংস্থা সূত্রে খবর, রাজস্থানের ভিয়াডি থেকে বাড়ি মালিক হরিরাম গুপ্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে দিল্লির চাণক্যপুরীর কাছে অবস্থিত সত্য নিকেতন এলাকায় একটি বহুতল আচমকা ভেঙে পড়ে। সেখানে অনুমোদনহীন ভাবে একটি ছাত্রাবাস চালানো হচ্ছিল বলে অভিযোগ। ধ্বংসস্তূপে চাপা পড়ে সাত জনের মৃত্যু হয়। আহত অবস্থায় চিকিৎসাধীন ১০। এখনও ধ্বংসস্তূপে কয়েকজন আটকে থাকা আশঙ্কা।