অজয়-দামোদর পাশে থাকতেও পুকুরের জলই ভরসা বারাবনির, সরব বিধায়ক
শুক্রবার বিধায়ক বলেন, ‘অজয় ও দামোদর থাকা সত্ত্বেও এবং কেন্দ্রীয় প্রকল্পের অর্থ আসার পরেও বারাবনি ও সালানপুর ব্লকে চরম জলসঙ্কট রয়েছে। ভোটের আগে ও পরে যেখানেই গিয়েছি, মানুষ পানীয় জলের দাবি জানিয়েছেন। বহু জায়গায় পাইপ বসানো হয়েছে, বাড়িতে কলও দেওয়া হয়েছে, কিন্তু জল পড়ে না।’