কালনায় এল জোড়া পদ্মশ্রী, মোদীকে বাংলায় সম্বোধন জ্যোতিষের
দিল্লির দরবার হলে পুরস্কারের শংসাপত্র ও মেডেল হাতে পেয়ে দারুণ উচ্ছ্বসিত কালনার তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ। তিনি বলেন, ‘অনুষ্ঠানে দর্শকাসনের প্রথম সারিতে একেবারে ধারে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরস্কার নেওয়ার জন্য আমার ডাক পড়তেই আমি প্রধানমন্ত্রীর পাশ দিয়ে যাওয়ার সময়ে তাঁকে নমস্কার জানিয়ে বাংলায় বলি, আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি। সঙ্গে জয় শ্রীরামও বলি। প্রধানমন্ত্রী হেসে আমার সঙ্গে করমর্দন করেন এবং বাংলায় জিজ্ঞেস করেন, ভালো আছো? এর পরে নৈশভোজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান। তাঁর সঙ্গেও আমার কিছু কথা হয়েছে।’