কারখানায় ৮ ঘণ্টা হাড়ভাঙা খাটুনি, তারপরে অনুশীলন— কেমন ছিল জার্মানির বিশ্বকাপের নায়ক ডেনিজ়ের যাত্রা?
এক সাক্ষাৎকারে উনদাভ বলেছিলেন, ‘ভোর ৪টার দিকে ঘুম থেকে উঠতাম। কারখানায় যেতাম, তারপর অনুশীলনে। রাত ৮টার দিকে বাড়ি ফিরতাম। পরদিন আবার একই রুটিন। শুধু ফুটবল থেকে পাওয়া অর্থে বেঁচে থাকা সম্ভব ছিল না।’
এখন সেলিব্রিটি তকমা এলেও সেটাকে অতটা গুরুত্ব দেন না উনদাভ। বলেন, ‘আমি সাধারণ মানুষ। বিলাসবহুল জীবন আমার পছন্দ নয়। জীবনে টিকে থাকার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, সেটা আমি খুব ভালো করেই জানি।’