Kunal Ghosh on Ritabrata: তৃণমূলের ফান্ড নিয়ে প্রশ্ন তোলায় ঋতব্রতকে ‘ধুয়ে’ দিলেন কুণাল, দেখুন… | TMC MLA Kunal Ghosh attack Ritabrata banerjee
তৃণমূলের (TMC) তহবিল নিয়ে সংঘাত চরমে। তৃণমূল বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের (Ritabrata Bandyopadhyay) ভূমিকা নিয়ে ফের সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কথা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর প্রশ্ন, তৃণমূলের ফান্ডে কালো টাকা হলে কেন সেই টাকা ব্যবহার করে ভোটে লড়েছিলেন? বিধায়কের দাবি, ঋতব্রতর নির্বাচনী খরচরের ২৬ লক্ষের মধ্যে ২৫ লক্ষই পার্টি দেয়। টাকা যদি খারাপ হয় সেই টাকা নিলেন কেন? এই প্রশ্ন তুলে সরব কুণাল। এরপরই টাকা ফেরতের দাবি জানিয়েছেন তিনি।