West Bengal Cabinet: ইউপিএসসি-কে আর তালিকা নয়, ডিজিপি নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত মমতা সরকারের - Bengali News | CM Mamata Banerjee led Cabinet take decision to form a committee to recruit DGP - 24 Ghanta Bangla News
Home

West Bengal Cabinet: ইউপিএসসি-কে আর তালিকা নয়, ডিজিপি নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত মমতা সরকারের – Bengali News | CM Mamata Banerjee led Cabinet take decision to form a committee to recruit DGP

Spread the love

কলকাতা: রাজ্য পুলিশের প্রধান পদে নিয়োগের জন্য এবার আর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে না। রাজ্যই ডিজিপি নিয়োগ করবে। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে ডিজিপি নিয়োগে পৃথক বিধি প্রণয়নের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নতুন বিধির অধীনে একটি কমিটি ডিজিপি নিয়োগে সিদ্ধান্ত নেবে।

বর্তমানে রাজ্য পুলিশের ডিজি নিয়োগের ক্ষেত্রে সিনিয়র পুলিশকর্তাদের নামের তালিকা পাঠাতে হয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে। সেই তালিকা যাচাইয়ের পর সেখান থেকে তিনজনের নাম প্রস্তাব করে ইউপিএসসি। সেই তিনজনের মধ্যে থেকে একজনকে রাজ্য পুলিশের ডিজি বেছে নেওয়া যায়। এবার এই নিয়মই পরিবর্তন করতে সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে, নতুন বিধির অধীনে একটি কমিটি তৈরি হবে। অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে হবে এই কমিটি। সেখানে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ অনেকেরই থাকার কথা। নানা বিষয় খতিয়ে দেখে একটি প্যানেল তৈরি করবে সেই কমিটি। তা থেকেই রাজ্য পুলিশের ডিজি বেছে নেবে সরকার। সে ক্ষেত্রে ইউপিএসসি-কে আর তালিকা পাঠাতে হবে না। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত নিয়ে আইনজ্ঞদের একাংশ বলছে, ডিজিপি নিয়োগে এই সিদ্ধান্ত কতটা আইনত বৈধ, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। প্রশাসন সূত্রে খবর, বাংলার সরকারের এই সিদ্ধান্তের আগে উত্তরপ্রদেশে যোগী সরকার নতুন আইন প্রণয়ন করে ডিজি নিয়োগের বিষয়টি রাজ্য সরকারের হাতে নিয়েছে।

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *