Cooch Behar: তৃণমূলের প্রধানকে টাকা না দেওয়ার খেসারত? চা বাগানে চলল জেসিবি - Bengali News | JCB running in tea garden in Cooch Behar, serious allegations against local panchayat head - 24 Ghanta Bangla News
Home

Cooch Behar: তৃণমূলের প্রধানকে টাকা না দেওয়ার খেসারত? চা বাগানে চলল জেসিবি – Bengali News | JCB running in tea garden in Cooch Behar, serious allegations against local panchayat head

Spread the love

ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে শোরগোল Image Credit source: TV 9 Bangla

তুফানগঞ্জ: চা বাগানের একাংশ JCB দিয়ে নষ্ট করে দিলো বন দফতর। অভিযোগ, খাতায়-কলমে বন দফতরের দীর্ঘদিন আগেই দখল হয়ে গিয়েছিল। সে কারণেই উচ্ছেদ অভিযানে নামে বন দফতর। যদি জমিতে যাঁরা চাষ করছিলেন তাঁদের দাবি, এলাকার পঞ্চায়েত প্রধান টাকা চেয়েছিলেন। তা না দেওয়াতেই জেসিবি চালিয়ে দেওয়া হয়েছে। 

কোচবিহারের তুফানগঞ্জ মহকুমায় মহিষখুচি গ্রামের মধুরবাস এলাকায় নদী লাগোয়া এই জমিতে বংশ পরম্পরায় ওই জমিতে চাষাবাদ করতেন বিমল রাভা, নারায়ণ রাভা ও অর্চনা বর্মণরা। অভিযোগ, ওখান থেকে চা বাগান তুলে নেওয়ার জন্য একাধিকবার চাপ তৈরি করেছিলেন স্থায়ীয় পঞ্চায়েত প্রধান। আজ সেই জমিতেই বন দফতরের পক্ষ থেকে চালিয়ে দেওয়া হল জেসিবি। 

ইতিমধ্যেই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। আদিবাসীদের চাষ করা চা বাগান কেন এভাবে নষ্ট করা হল সেই প্রশ্ন তুলছে পদ্ম শিবির। অন্যদিকে নারায়ণ রাভা বলছেন, তৃণমূলের প্রধান টাকা চেয়েছিল। সেই টাকা না দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। গ্রাম পঞ্চায়েত প্রধান বিনা বর্মন বলেন, “অভিযোগ সমস্তটাই মিথ্যা। আমি উনাকে চিনি না, কোনওদিন কথাই হয়নি। আমি কেনই বা টাকা পয়সা নেব।” তাঁর দাবি, কেউ কোনও চক্রান্ত করে এই অভিযোগ তুলতে পারে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *