আমেদাবাদের বিমান দুর্ঘটনার পর বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আর এর পরই কেন্দ্রীয় সরকারের একটি সূত্র বলছে, এই ড্রিমলাইনার বিমানের সম্পূর্ণ ফ্লিটটাকে বসিয়ে দেওয়া হতে পারে। সূত্র আরও বলছে যে এই বিমানগুলোর সেফটি রিভিউ করা হতে পারে, আর সেই কারণেই বসিয়ে দেওয়া হতে পারে এই বিমানগুলোকে। উল্লেখ্য, আমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়া ড্রিমলাইনার […]
সেই ১৯৯৮ সাল। আইসিসি নকআউট ট্রফি জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর থেকে সব ফরম্যাটেই আইসিসি টুর্নামেন্টে শুধুই হতাশা। ওয়ান ডে বিশ্বকাপে চার বার সেমিফাইনালে আটকে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে উঠেছে। কিন্তু ট্রফির স্বাদ পায়নি দক্ষিণ আফ্রিকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বার ফাইনালে উঠেছে প্রোটিয়ারা। আর প্রথম সুযোগেই কাপ আর ঠোঁটের দূরত্বে দাঁড়িয়ে। লর্ডসে ইতিহাস গড়তে দক্ষিণ […]
চাকদায় মোটরবাইক পাচারচক্রে পুলিশের ভূমিকাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সামনে এল। অভিযোগের কেন্দ্রে রয়েছেন চাকদহ ট্রাফিক গার্ডের ওসি কুন্তল অধিকারী। তাঁর বিরুদ্ধে সরাসরি এক বাইক মালিক অভিযোগ তুলেছেন, চুরি যাওয়া বাইক উদ্ধার হওয়ার পর তা ফেরত না দিয়ে টাকা নিয়ে নাকি অন্য এক ব্যক্তির হাতে তুলে দিয়েছেন। অভিযোগপত্র ইতিমধ্যেই জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের কাছে জমা পড়েছে। […]
উত্তর ২৪ পরগনা: দু’দিন আগেও পানিহাটির নির্যাতিতা ভর্তি ছিলেন সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ICU-তে। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর মাথার চোট গুরুতর, শারীরিক অবস্থার অবনতি হয়েছে। কিন্তু ঠিক দুদিনের মধ্যেই হাসপাতাল থেকেই নির্যাতিতার পরিবারকে ফোন করে জানানো হয়, তাঁকে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কেন? দুদিনের মধ্যেই কি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন নির্যাতিতা? প্রশ্ন তুলল পরিবার। শুক্রবার […]
ডান দিকে অভিযোগকারীImage Credit source: TV9 Bangla নদিয়া: গাড়ি পাচার চক্রের সঙ্গে জড়িত ট্রাফিক পুলিশ আধিকারিক। বিস্ফোরক অভিযোগ নদিয়ার চাকদহ থানার বিবেকানন্দ পল্লির বাসিন্দা শিবশঙ্কর সিংহের। মোটর বাইক ফেরত চাইতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। বিচার চেয়ে ওসি ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়। অভিযোগকারী শিব শঙ্কর সিংহের দাবি, […]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ। বিভিন্ন রাজ্যেই শুরু হয়ছে স্থানীয় টি-টোয়েন্টি লিগ। মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগেরও দ্বিতীয় সংস্করণ শুরু হয়েছে। যদিও ম্যাচে বৃষ্টির থাবা। এ বার আরও বড় আকারে হচ্ছে টুর্নামেন্ট। বাড়ানো হয়েছে দল। প্রথম সংস্করণে শুধুমাত্র পুরুষদের টুর্নামেন্ট থাকলেও এ বার মেয়েদের লিগও শুরু করা হয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটি মাঝপথেই বৃষ্টিতে ভেস্তে যায়। গোয়ালিয়রে মাধবরাও সিন্ধিয়া […]
রাজ্য সরকারের উদ্যোগে সরাসরি বার্ধক্য ভাতার সুবিধা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় থাকা মহিলারা। যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার এতদিন পেয়ে আসছিলেন, ৬০ বছরের গণ্ডি পার করলেই বার্ধক্য ভাতার জন্য তাঁদের আর আলাদা করে আবেদন করতে হচ্ছে না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা ৬০ বছরে পা দিলেই সরাসরি বার্ধক্য ভাতার আওতায় আসছেন। সরকার নিজে থেকেই সেই নাম তুলে দিচ্ছে […]
অপহরণের অভিযোগে গ্রেফতারImage Credit source: TV9 Bangla হুগলি: আট লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে যুবককে অপহরণের অভিযোগ। আট ঘন্টার মধ্যে গ্রেফতার চার। সোনার কাজের প্রলোভন দেখিয়ে এক যুবককে অপহরণ করে ৮ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে দুষ্কৃতীরা। অভিযোগ পেয়ে তদন্তে নেমে চার অভিযুক্তকে গ্ৰেফতার করল সিঙ্গুর থানা পুলিশ। এই ঘটনায় আরও দুজন জড়িত রয়েছে, তাঁদের খোঁজে […]
বীরভূম: পুরোনো বিবাদকে কেন্দ্র করে স্থানীয় ক্লাব সদস্যদের মধ্যে অশান্তি। প্রকাশ্য রস্তায় যুবককে লক্ষ্য করে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ। শুক্রবার দুপুরে সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাস কালিতলার ঘটনা। ইতিমধ্য়েই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম সুজয় বিত্তার। তিনি সাঁইথিয়ার মনসাপল্লির বাসিন্দা। সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে তাঁর […]