ট্রাম্পের দূতের সঙ্গে আলোচনা ‘ইতিবাচক’, তবে যুদ্ধ নিয়ে আশঙ্কার কথা শোনালেন ইউক্রেনের প্রেসিডেন্ট
রাশিয়া-ইউক্রেনের লড়াই থামিয়ে দীর্ঘস্থায়ী শান্তি ফিরিয়ে আনাই মূল লক্ষ্য। এই লক্ষ্য নিয়েই রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি-র সঙ্গে আলোচনায় বসেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত। ওই বৈঠক ‘ইতিবাচক’ হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প-ঘনিষ্ঠ স্টিভ উইটকফ। ট্রাম্পের দূতের মতো একই কথা জানিয়েছেন জ়েলেনস্কি। তবে এখনই যে যুদ্ধ বন্ধ হচ্ছে না সেই কথাও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, গত কয়েকদিনে ইউক্রেনে হামলার ঝাঁজ বাড়িয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জবাব দেবেন তাঁরা। সেই সঙ্গেই, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শীতকাল পর্যন্ত চলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন জ়েলেনস্কি।