Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে জামিন অয়ন শীলের, দেওয়া হল বেশ কিছু শর্ত - Bengali News | Recruitment scam Ayan Sheel's bail in recruitment scam, given several conditions - 24 Ghanta Bangla News
Home

Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে জামিন অয়ন শীলের, দেওয়া হল বেশ কিছু শর্ত – Bengali News | Recruitment scam Ayan Sheel’s bail in recruitment scam, given several conditions

Spread the love

কলকাতা:  নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় আরও এক জনের জামিন। এবার জামিন পেলেন অয়ন শীল। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন অয়ন শীল। পুরনিয়োগের ওএমআর শিট বানানোর বরাত পেত অয়ন শীলের সংস্থা। ইডি তদন্ত করতে গিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে পুরনিয়োগ দুর্নীতির যোগসাজশ পাওয়ার পর গ্রেফতার করেছিল অয়ন শীলকে। শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ।

২০ মার্চ ২০২৩ এ নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে ইডি। ১০ লক্ষ টাকার ব্যAক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন বিচারপতি। তবে অয়ন শীলকে পাসপোর্ট জমা রাখতে হবে। মোবাইল নম্বর বদল করা যাবে না। তদন্তে সহযোগিতা করতে হবে।

তৎকালীন তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ প্রোমোটার অয়নকে গ্রেফতার করেছিল ইডি। প্রাথমিক নিয়োগ মামলায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। তদন্তকারী সংস্থার অভিযোগ, অয়ন আট এজেন্টের মাধ্য়মে চাকরিপ্রার্থীদের থেকে ১ কোটি ৬৭ লক্ষ টাকা তুলেছিলেন। সেই টাকা গিয়েছিল সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে। অয়ন শীল ইমেলের মাধ্যমে সন্তুকে সেই তালিকা পাঠাতেন। সেই তালিকা পৌঁছত কুন্তলের কাছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *