আচমকা জেগে উঠল আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরি, ইন্দোনেশিয়ার ছ’টি বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
হঠাৎ করেই জেরে উঠেছে ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরি। রবিবার ভোর থেকেই অগ্ন্যুৎপাত শুরু হয়েছে সেখানে। এর জেরে প্রভাব পড়েছে ফ্লাইট চলাচলে। পরিস্থিতির জেরে জাকার্তা-সহ ইন্দোনেশিয়ার ৬টি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বাতিল করে দিতে হয়। ফলে জাকার্তার সুকর্ণ-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে রয়টার্স সূত্রে খবর। ব্যাহত হয় আন্তর্জাতিক রুটের ৫৮টি সহ অন্তত ৩০১টি ফ্লাইটের চলাচল। সিঙ্গাপুর এয়ারলাইন্স দিনের বাকি সময়ের জন্য জাকার্তাগামী ও জাকার্তা থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইট বাতিল করেছে বলেও সংবাদ সংস্থা সূত্রে খবর।