সাংসদের অফিসের পাশে চলা সান্ধ্য বৈঠকী আড্ডায় হামলা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
চলতি বছরের বিধানসভা নির্বাচনে হুগলি (Hoogly) জেলায় একাধিক আসন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। সপ্তগ্রাম আসনে জিতেছেন বিজেপির স্বরাজ ঘোষ। নির্বাচনী ফলাফল প্রকাশের পর থেকেই সপ্তগ্রাম বিধানসভার পোলবা-দাদপুর ব্লকে একাধিক হিংসার ঘটনা ঘটেছে। বিজেপির হাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বলেও অভিযোগ। সেখানকার তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ের দখল নিয়ে বিজেপি (BJP) বলেও অভিযোগ। আর এ বার, পোলবার সুগন্ধা পঞ্চায়েতের কামারশালে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের অফিসের পাশে সন্ধ্যের বৈঠকি আড্ডার আসরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।