একাই একশো কোহলি, RCB-র কাছে হার KKR-এর
পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট। বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগে তাই কিছুটা হলেও চাপে ছিলেন বিরাট কোহলি। তবে কোহলি প্রমাণ করলেন কেন তাঁকে ‘কিং’ বলা হয়। দুরন্ত সেঞ্চুরিতে জবাব দিলেন সমালোচনার। ওপেনে নেমে অপরাজিত থাকলেন ১০৫ রানে। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৯২ রান তুলেছিল KKR। পাঁচ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেল RCB। ম্যাচ হেরে প্লে-অফে যাওয়ার আশা কার্যত শেষ KKR-এর।