India’s First Driverless Air Train: চালক ছাড়াই এবার ছুটবে ট্রেন! কোথা থেকে কতদূর চলবে, ভাড়া কত, জানুন সব ডিটেইল | India’s First Driverless Air Train Planned at Delhi IGI Airport: Route, Fare & Timeline Revealed - 24 Ghanta Bangla News
Home

India’s First Driverless Air Train: চালক ছাড়াই এবার ছুটবে ট্রেন! কোথা থেকে কতদূর চলবে, ভাড়া কত, জানুন সব ডিটেইল | India’s First Driverless Air Train Planned at Delhi IGI Airport: Route, Fare & Timeline Revealed

Spread the love

নয়া দিল্লি: রেলের দুনিয়ায় বিপ্লব। ইতিমধ্যেই সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস ছুটছে। তৈরি হচ্ছে বুলেট ট্রেনও। এর মাঝেই আরও বড় এক পরিকল্পনা। ভারতে প্রথম ড্রাইভার-বিহীন এয়ার ট্রেন সিস্টেম (Driver Less Air Train System) চালু হতে চলেছে। কোথায় চালু হবে এই ট্রেন?

চালক বিহীন ট্রেন-

জানা গিয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের প্রথম চালক-বিহীন এয়ার ট্রেন চালু হতে চলেছে। এয়ারপোর্টে যাত্রীদের যাতায়াতের জন্য এই ট্রেন চলাচল করবে। প্রস্তাবিত অটোমেটেড পিপল মুভার নেটওয়ার্ক তৈরি করতে খরচ হবে আনুমানিক ৩৫০০ কোটি টাকা।

কতদূর চলবে এই ট্রেন?

দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১, টার্মিনাল ২, টার্মিনাল ৩ অ্যারোসিটি ও কার্গোসিটিকে জুড়বে এই চালক বিহীন ট্রেন। ৭.৭ কিলোমিটারের ট্রানজিট করিডর তৈরি করা হবে। গ্রাউন্ড লেভেল ও এলিভেটেড অর্থাৎ মাটির উপরেও চলবে এই ট্রেন। ইলেকট্রিকে চলবে এই ট্রেন। আলাদা করিডর তৈরি করা হবে এই ট্রেন চলাচলের জন্য।

কত ভাড়া হবে?

এই ট্রেন চালু হলে বিমানবন্দরে যাত্রীদের এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে। বর্তমানে বিমানবন্দরে যে শাটল বাস পরিষেবা আছে, তা বন্ধ করে দেওয়া হবে। যারা ট্রানজিট বিমানযাত্রী, তাদের এই ট্রেনে চড়ে যাতায়াতের জন্য কোনও খরচ লাগবে না। তবে ভিজিটরদের ন্যূনতম ভাড়া দিতে হতে পারে।

প্রজেক্টের খরচ কত?

দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড-ই এই প্রজেক্টের সম্পূর্ণ খরচ বহন করবে। কাজ শুরু হলে, সম্পূর্ণ প্রজেক্ট শেষ হতে ৩০ মাস সময় লাগতে পারে। যদি সময় মতো কাজ হয়, তবে ২০২৭ সালের শেষভাগ থেকে ২০২৯ সালের মধ্যে এই চালক বিহীন মেট্রো চালু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *