Abhijit Gangopadhyay: আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্য শাসকদলকে অভিনন্দন: বিচারপতি গঙ্গোপাধ্যায় - Bengali News | Justice Abhijit Gangopadhyay resign: Calcutta High Court Justice Abhijit Gangopadhyay said that Kudos to the ruling party TMC for forcing him to take this decision of resign - 24 Ghanta Bangla News
Home

Abhijit Gangopadhyay: আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্য শাসকদলকে অভিনন্দন: বিচারপতি গঙ্গোপাধ্যায় – Bengali News | Justice Abhijit Gangopadhyay resign: Calcutta High Court Justice Abhijit Gangopadhyay said that Kudos to the ruling party TMC for forcing him to take this decision of resign

Spread the love

অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতিImage Credit source: Tv9 Bangla

কলকাতা: তৃণমূলের একাধিক নেতাকে বিভিন্ন সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তোপের মুখে পড়তে হয়েছে। পাল্টা শাসকদলের পক্ষ থেকে তাঁকে বিভিন্ন সময়ে, বিভিন্ন ভাবে তাঁকে আক্রমণ করতে দেখা গিয়েছে। বিচারপতির দাবি, কখনও বলা হয়েছে, মাঠে এসে লড়াই করতে। কখনও আবার বলা হয়েছে সামনে আসতে। রবিবার, সংবাদ মাধ্যমে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানালেন, এবার শাসকদলেরই ইচ্ছাপূরণ করতে চলেছেন তিনি।

আজ আচমকা পদ থেকে ইস্তফা দেওয়ার কথা সংবাদ মাধ্যমে জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন বলে সূত্রের খবর। এরপর তিনি রাজনীতিতে যোগ দিতে পারেন বলে তেমনই ইঙ্গিত দিয়েছেন। তবে আজ কিন্তু শাসকদল তৃণমূলকে বিঁধতে ছাড়েননি। ‘জাস্টিস’ গঙ্গোপাধ্যায়।

সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিযোগ করেছিলেন,আদালতে থাকাকালীন একাধিকবার তাঁকে বিভিন্ন কটাক্ষের শিকার হতে হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তাঁর উদ্দেশে কখনও কখনও ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়েছে। কটুকথা বলা হয়েছে। শুধু তাই নয়,’চ্যালেঞ্জের’ মুখে তাঁকে ফেলা হয়েছে। বলা হয়েছে, ‘মাঠে নেমে কথা বলুন।’ এরপরই তিনি বলেছেন, “আমি ভেবে দেখলাম, তাঁরা যখন এত করে ডেকেছেন,এত ধরনের ব্যঙ্গ এবং অপমানজনক কথা বলেছেন, তাহলে তাঁদের ইচ্ছেটাই পূর্ণ হওয়া উচিত।” বিচারপতি এও জানিয়েছেন, এই অপমানজনক কথাবার্তা এবং পাশাপাশি যে আহ্বান,সেই জন্যই পদ ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

এই খবরটিও পড়ুন

এ দিকে, বিচারপতির ইস্তফার কথা প্রকাশ্যে আসতেই তাঁকে কটাক্ষ করেছে তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। বলছেন, “আমরা বহু বছর আগেই বলেছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক বোড়ে। আমাদের অভিযোগকে মান্যতা দেওয়ার জন্য অভিজিৎবাবুকে অসংখ্য ধন্যবাদ।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *