Kolkata Police: বাগেশ্বর বাবার সঙ্গে মুখ্যমন্ত্রী, ছবি তুলতে গিয়ে ব্যাপক ঝগড়া করলেন কনস্টেবল, হিমশিম খেল পুলিশ | A special branch constable allegedly got into an argument with police while trying to enter the protocol area to take a photo with bageshwar baba - 24 Ghanta Bangla News
Home

Kolkata Police: বাগেশ্বর বাবার সঙ্গে মুখ্যমন্ত্রী, ছবি তুলতে গিয়ে ব্যাপক ঝগড়া করলেন কনস্টেবল, হিমশিম খেল পুলিশ | A special branch constable allegedly got into an argument with police while trying to enter the protocol area to take a photo with bageshwar baba

Spread the love

সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবলকেImage Credit: TV9 Bangla

কলকাতা: বাংলায় এসেছেন বাগেশ্বর বাবা। শনিবার সন্ধেয় তাঁর সঙ্গে ছবি তোলার চেষ্টাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রোটোকল এলাকায় তৈরি হল অস্বস্তিকর পরিস্থিতি। অভিযোগ, ছবি তোলার জন্য জেদ ধরেন স্পেশাল ব্রাঞ্চের এক কনস্টেবল। তাঁকে বাধা দেন আলিপুর থানার পুলিশ আধিকারিক এবং অন্য পুলিশকর্মীরা। যা নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। শেষপর্যন্ত স্পেশাল ব্রাঞ্চের ওই কনস্টেবলকে আলিপুর থানার পুলিশ এসে সরিয়ে নিয়ে যান।

এদিন সন্ধেয় সৌজন্যে এসেছিলেন বাগেশ্বর বাবা। সেখানে আসেন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার একাধিক সদস্য। আচমকা স্পেশাল ব্রাঞ্চের ওই কনস্টেবল সৌজন্যের ভেতরে ঢোকার চেষ্টা করেন। বাগেশ্বর বাবার সঙ্গে তিনি ছবি তুলতে চেয়েছিলেন বলে জানা গিয়েছে। ভেতরে ঢুকতে বাধা পেয়ে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই কনস্টেবল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গালিগালাজ করারও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ছবি তুলতে না দিলে তিনি ঘটনাস্থল ছাড়বেন না বলেও জেদ ধরেন বলে অভিযোগ।

এরপর কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ ঘটনাস্থলে পৌঁছলে ওই কনস্টেবল তাঁর সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁকে সৌজন্যের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হলে ধাক্কাধাক্কি শুরু হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত আলিপুর থানার পুলিশকর্মীরা তাঁকে পুলিশের জিপে তুলে নিয়ে যান। দেখা যায়, পুলিশকর্মীরা তাঁকে সরিয়ে নিয়ে যাচ্ছেন।

মুখ্যমন্ত্রীর প্রোটোকল ও নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এমন নজিরবিহীন পরিস্থিতি কীভাবে তৈরি হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একইসঙ্গে স্পেশাল ব্রাঞ্চের একজন কর্মী কীভাবে নিরাপত্তা বলয়ের মধ্যে এমন আচরণ করলেন, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। তবে পুলিশ এই নিয়ে মুখ খুলতে চায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *