News 9-এর গ্লোবাল সামিটে নজর কাড়লেন 'গওহর' জান রূপে অর্পিতা - Bengali News | Arpita chatterjee perform my name is jaan at news 9 global sumit - 24 Ghanta Bangla News
Home

News 9-এর গ্লোবাল সামিটে নজর কাড়লেন ‘গওহর’ জান রূপে অর্পিতা – Bengali News | Arpita chatterjee perform my name is jaan at news 9 global sumit

Spread the love

জার্মানির স্টুটগার্ট শহরে News 9-এর গ্লোবাল সামিটের দ্বিতীয় দিনে মঞ্চে নজর কাড়লেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। ২২ নভেম্বর গোটা টিমকে নিয়ে সামিটে উপস্থিত ছিলেন স্টুডিও নাইনের ডিরেক্টর অর্পিতা। গোটা দেশের মানুষের কাছে এখন তিনি পৌঁছে দিচ্ছেন ‘মাই নেম ইজ জান: আ ট্রিবিউট টু দ্য টাইমলেস লেগাসি অফ গওহর জান’ নাটক। যা ২০২১ সাল থেকে থিমেয়ার প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। নাম ভূমিকায় অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। ২০২২ সালের পর ২ বছরের বিরতি। ২০২৪ সালে নয়া লুকে ফেরে এই নাটক। ‘স্টুডিয়ো নাইন’-এর উদ্যোগে ২৫ অক্টোবর মুম্বইয়ের বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে এই বছরের প্রথম শো মঞ্চস্থ হয়। যেখানে উপস্থিত ছিলেন বলিউড তারকা অনুপম খের, টিভিনাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

এবার News 9- এর গ্লোবাল সামিটে সকলের প্রশংসা পেল গোটা টিম। বিদেশের বুকে গওহর জানকে পৌঁছে দিলেন অর্পিতা নয়া ধাঁচে। মাই নেম ইজ জান’ ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শক মহলে। প্রশংসিত হচ্ছে বিভিন্ন গুনীজনের মুখে মুখে। মুম্বই, দিল্লি, কলকাতা-সহ একাধিক শহরে আয়োজিত হচ্ছে অর্পিতা চট্টোপাধ্যায়ের ‘মাই নেম ইজ জান’-এর শো। আগামী ৬ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে এই নাটক। এই বার বেশ কিছু নতুন বিষয় যুক্ত করা হয়েছে নাটকে। ২০২১ সালে মূলত বাংলাতেই দেখা গিয়েছিল এই নাটকটি। এই বার হিন্দিরও মিশেল দেখা যাবে। ইংরেজি ভাষার কিছু গানও যুক্ত করা হয়েছে।

কেন ‘গওহর জান’-এর জীবনীই বেছে নিলেন অর্পিতা চট্টোপাধ্যায়? সেই কারণ নিজেই জানিয়েছেন অভিনেত্রী। সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন অর্পিতা। “এই বিষয়টি আমি বেছে নিইনি। অবন্তী এবং এই প্রোডাকশনের যিনি সৃজনশীল প্রযোজক তাঁরা দুজনে মিলে ভেবেছিলেন গওহর জানের কথা। মঞ্চে অভিনয় করার ইচ্ছা আমার বরাবরই ছিল। ‘নটীর পূজা’ নাটকটি আমি করেছি স্বপ্নসন্ধানীর সঙ্গে। তার পর মঞ্চে অভিনয় করার ইচ্ছাটা আরও বেড়ে যায়। অভিনয়ের একটা অসাধারণ মাধ্যম মঞ্চ। অভিনেত্রী হিসাবে আমার মনে হয় প্রতিটি অভিনেতার একবার মঞ্চে অভিনয় করা উচিত ভাল অভিনেতা হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য। তাই ইচ্ছাটা বরাবরই ছিল। তার পরেই অবন্তীর যোগাযোগ হয়। ও বলেছিল,”তুমি তো গানও গাইতে পারো।” তার পরেই নানা আলোচনা চলে এবং তৈরি হয় মাই নেম ইজ জান।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *