স্বচ্ছতার পাঠ শিখিয়েছিলেন, ডাচ কোম্পানিতে চাকরির অফার পেলেন সেই বিট্টু তবাহি - 24 Ghanta Bangla News
Home

স্বচ্ছতার পাঠ শিখিয়েছিলেন, ডাচ কোম্পানিতে চাকরির অফার পেলেন সেই বিট্টু তবাহি

Spread the love

হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে নিয়েছেন। দুই হাতে কনুই পর্যন্ত গ্লভস পরা। হাতে কোদাল নিয়ে নেমে পড়েছেন তিনি। তাঁর কাছে যেন রোজই জঞ্জাল সাফ করার দিন। নিমেষে বদলে দিয়েছেন মধ্যপ্রদেশের আজনার নদী সংলগ্ন এলাকার চিত্র। তাঁর সাফাই অভিযানের ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। মধ্যপ্রদেশের রেওয়া এলাকার সেই যুবক, সুরেন্দ্র সিং চৌধুরী (২০) এ বার পেলেন এক ডাচ কোম্পানিতে কাজ করার অফার। কোম্পানির CEO স্বয়ং তাঁকে চাকরির অফার দিয়েছেন।

সুরেন্দ্র সিং চৌধুরীকে সোশ্যাল মিডিয়ায় সকলে ‘বিট্টু তবাহি’ বলেই চেনে। সুরেন্দ্র কোনও সরকারি কর্মসূচি বা বড় কোনও পরিবেশ-সুরক্ষা অভিযানের অংশ হিসেবে এই পরিচ্ছন্নতার কাজ করেননি। বরং, তিনি নিজের খরচেই প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করে এই কাজ করেছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্টে সুরেন্দ্র আজনার নদীর ‘আগে’ ও ‘পরে’ অবস্থার ছবিও তুলে ধরেছেন। সেই পোস্টটি ঝড়ের গতিতে শেয়ার হতে থাকে। এক্স হ্যান্ডলে সেই ছবি একজন শেয়ার করেছিলেন। সেই পোস্টটি চোখে পড়ে ‘দ্য ওশান ক্লিনআপ’ (The Ocean Cleanup)-এর সিইও বোয়ান স্ল্যাটের। স্ল্যাট সেই পোস্টের জবাবে লেখেন ‘আমাদের সঙ্গে কাজ করতে চলে আসুন।’

উল্লেখ্য, ‘The Ocean Cleanup’ নামক সংস্থাটি সমুদ্র ও নদী থেকে প্লাস্টিক দূষণ দূর করার আসছে দীর্ঘদিন ধরে। রাষ্ট্রপুঞ্জের স্বচ্ছতা অভিযানেও কাজ করেছে এই সংস্থা। সেই সংস্থায় কাজ করার অফার ভাগ্য বদলে দিতে পারে বিট্টু তবাহির। তিনি কি এই অফার গ্রহণ করবেন?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *