মাঝ রাতে SIR শুনানি কেন্দ্রে কী করছে ওরা? যা দৃশ্য ধরা পড়ল... - Bengali News | SIR Hearing Harassment Continues, Residents Stand in Line from morning to Night in Minakha - 24 Ghanta Bangla News
Home

মাঝ রাতে SIR শুনানি কেন্দ্রে কী করছে ওরা? যা দৃশ্য ধরা পড়ল… – Bengali News | SIR Hearing Harassment Continues, Residents Stand in Line from morning to Night in Minakha

Spread the love

SIR-এ চরম হয়রানির ছবি। সকাল থেকে লাইন দিয়ে গভীর রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে শুনানির জন্য, বয়স্ক মানুষ থেকে পরিযায়ী শ্রমিক সকলেরই একই অবস্থা, না খেয়ে-দেয়ে সকাল থেকে শুনানির লাইনে দাঁড়িয়ে থাকতে হল গভীর রাত পর্যন্ত। ঘটনাটি মিনাখা BDO অফিসের। বাসিন্দাদের অভিযোগ, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, শুধু আমি না, আমার মতো আরও বহু মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, আমরা পরিযায়ী শ্রমিক। ভিন রাজ্যে কাজ করি। শুনানির জন্য কাজ ছেড়ে তড়িঘড়ি এসেছি। এসেই সোজা এখানে এসেছি এখনও বাড়িতে যাইনি। আর তখন থেকে এই রাত পর্যন্ত এখনো দাঁড়িয়ে। ইলেকশন কমিশন শুনানির নামে এই হয়রানি বন্ধ করুক। নাহলে বিজেপি সরকারকে এর যোগ্য জবাব আমরা ভোটের সময় দেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *