এবার কুকুরও তাড়াবেন শিক্ষকরা! আর কী কী করতে হবে? – Bengali News | School Teachers Asked to Keep Stray Dogs Away from School
কদিন আগে শিক্ষা দফতর থেকে নোটিস এসেছিল, মিড ডে মিলের ভাগ থেকে পথকুকুরদের খাওয়াতে হবে। এবারে ডিরেক্টরেট অব স্কুল এডুকেশনের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষক-শিক্ষিকা স্কুলের ভিতরে যাতে কুকুর না ঢোকে, তার দায়িত্ব নিতে হবে। স্কুল চত্বর থেকে কুকুর তাড়াতে হবে শিক্ষকদের। স্কুলে যেন কুকুর ঢুকতে না পারে, তা নিশ্চিত করতে বলা হয়েছে। কুকুর তাড়ানোর দায়িত্ব পালন করছেন কোন শিক্ষক, স্কুলের গেটে তার নাম, ফোন নম্বর লিখে রাখতে বলা হয়েছে।