পাকিস্তানকে ৭ উইকেটে হারাল ভারত, ৫৫ রানেই অলআউট - 24 Ghanta Bangla News
Home

পাকিস্তানকে ৭ উইকেটে হারাল ভারত, ৫৫ রানেই অলআউট

Spread the love

দুবাই: মহিলা টি-২০ এশিয়া কাপ ২০২৬-এ (Womens Asia Cup 2026) পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেল ভারত। শনিবার, ৫ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে…

দুবাই: মহিলা টি-২০ এশিয়া কাপ ২০২৬-এ (Womens Asia Cup 2026) পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেল ভারত। শনিবার, ৫ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপের মঞ্চে বড় বার্তা দিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ভারতীয় বোলারদের দাপটে প্রথমে ব্যাট করে মাত্র ৫৫ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। শ্রী চরণী এবং প্রেমা রাওয়াত নেন ৩টি করে উইকেট। দীপ্তি শর্মার ঝুলিতে যায় ২ উইকেট। জবাবে মাত্র ৮.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত।

৫৫ রানেই শেষ পাকিস্তানের ইনিংস

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। কিন্তু শুরু থেকেই ভারতীয় বোলারদের সামনে সমস্যায় পড়ে যায় তাদের ব্যাটিং লাইনআপ। পাকিস্তানের ওপেনার মুনিবা আলি শুরুতে কয়েকটি সুযোগ পেলেও শেষ পর্যন্ত শেফালি বর্মার বলে ১৩ রানে আউট হন। তাঁর উইকেট পড়তেই পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামে। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাকিস্তান। পাওয়ারপ্লের শেষ ওভারে শ্রী চরণী পরপর দুটি উইকেট তুলে নিয়ে পাকিস্তানের চাপ আরও বাড়িয়ে দেন। ৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ২৯/৩। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়। মাত্র ৩৫ রানেই ৬ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। ভারতীয় স্পিনাররা এরপরও চাপ কমতে দেননি। শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস থামে মাত্র ৫৫ রানে। শ্রী চরণী ও প্রেমা রাওয়াত ৩টি করে এবং দীপ্তি শর্মা ২টি উইকেট নিয়ে ভারতীয় বোলিংয়ের নেতৃত্ব দেন।

প্রথম বলেই ছক্কা শেফালির

মাত্র ৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ঝড়ের গতিতে করেন শেফালি বর্মা। প্রথম বলেই ছক্কা মেরে তিনি বুঝিয়ে দেন, ভারত দ্রুত ম্যাচ শেষ করতে চাইছে। মনে হচ্ছিল পাওয়ারপ্লের মধ্যেই হয়তো ম্যাচ শেষ করে দেবে ভারত। কিন্তু পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা হাল ছাড়েননি। ইনিংসের দ্বিতীয় ওভারেই পরপর গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। প্রথমে ১২ রানে শেফালি বর্মা এবং পরে ৯ রানে প্রতিকা রাওয়ালকে সাজঘরে ফেরান ফাতিমা। নিজের দ্বিতীয় ওভারে আবার বড় ধাক্কা দেন পাকিস্তান অধিনায়ক। দুর্দান্ত ফর্মে থাকা স্মৃতি মন্ধানাকে মাত্র ৯ রানে আউট করেন তিনি।

হারমনপ্রীত-দীপ্তির দায়িত্বশীল ব্যাটিং

৩ উইকেট পড়ে যাওয়ার পর অবশ্য আর কোনও বিপদ হতে দেননি ভারত অধিনায়ক হারমনপ্রীত কৌর এবং দীপ্তি শর্মা। দু’জনেই ধীরে-সুস্থে পরিস্থিতি সামলে নিয়ে ভারতকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত ৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৬ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত।

Advertisements


   


   

পাকিস্তানের মাত্র ৫৫ রানের পুঁজি নিয়ে ম্যাচে ফেরার সুযোগ প্রায় ছিল না। তবে অধিনায়ক ফাতিমা সানা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে পাকিস্তানকে কিছুটা আশা দেখিয়েছিলেন।

মহিলা টি-২০ এশিয়া কাপে বড় জয়ের তালিকায় ভারত

পাকিস্তানের বিরুদ্ধে এই জয়টি বল বাকি থাকার নিরিখে মহিলা টি-২০ এশিয়া কাপের অন্যতম বড় জয়। বল বাকি থাকার নিরিখে বড় জয়ের তালিকা:

  • ৮৪ বল: ভারত বনাম থাইল্যান্ড, সিলেট, ২০২২
  • ৭৩ বল: শ্রীলঙ্কা বনাম সংযুক্ত আরব আমিরশাহী, দুবাই, ২০২৬
  • ৬৯ বল: ভারত বনাম শ্রীলঙ্কা, সিলেট, ২০২২
  • ৬৮ বল: ভারত বনাম পাকিস্তান, দুবাই, ২০২৬
  • ৬৬ বল: পাকিস্তান বনাম মালয়েশিয়া, সিলেট, ২০২২
  • ৬৬ বল: থাইল্যান্ড বনাম মালয়েশিয়া, কুয়ালালামপুর, ২০১৮

পাকিস্তানকে মাত্র ৫৫ রানে গুটিয়ে দিয়ে এবং ৬৮ বল হাতে রেখে ম্যাচ জিতে ভারতীয় মহিলা দল ২০২৬ এশিয়া কাপে নিজেদের শক্তির বড় প্রমাণ দিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *