জীবনতলায় ধুন্ধুমার, আহত কমপক্ষে ৪০ - 24 Ghanta Bangla News
Home

জীবনতলায় ধুন্ধুমার, আহত কমপক্ষে ৪০

Spread the love

জীবনতলায় বিজেপি-আইএসএফ-সিপিএমের মধ্যে তুমুল অশান্তির অভিযোগ। আহত দু’পক্ষের অন্তত ৪০ জন। আহতদের উদ্ধার করে ক্যানিং-২ ব্লকের খুঁচিতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার এলাকায় আইএসএফ ও সিপিএম কর্মীদের উপরে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে আইএসএফ ও সিপিএম কর্মীরা একত্রিত হয়ে এলাকায় প্রতিবাদ মিছিল বের করেন। অভিযোগ, মিছিল চলাকালীন বিজেপির তরফে আচমকাই হামলা চালানো হয়। এর পরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *