+91 নম্বরটাই কেন ব্যবহার হয় প্রতিটি মোবাইল নম্বরের সামনে | Why India's country code for mobile number is +91 What is the meaning - 24 Ghanta Bangla News
Home

+91 নম্বরটাই কেন ব্যবহার হয় প্রতিটি মোবাইল নম্বরের সামনে | Why India’s country code for mobile number is +91 What is the meaning

Spread the love

নয়া দিল্লি: যে কোনও মোবাই নম্বরের শুরুতেই একটা কোড থাকে। ১০ সংখ্যার মোবাইল নম্বরের আগে থাকে দুই সংখ্যার ওই কোড। বিশ্বের প্রতিটি দেশের ক্ষেত্রে কোড নম্বর আলাদা আলাদা। ভারতের যে কোনও মোবাইল নম্বরের শুরুতেই থাকে +91। কেন এই বিশেষ নম্বরটাই ব্যবহার হয়?

+91 নম্বরটি যেমন-তেমনভাবে বেছে নেওয়া হয়নি। এই দুই সংখ্যার নম্বরের বিশেষ তাৎপর্য আছে। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের তরফে এই নম্বর বাছাই করা হয়েছে। এটি রাষ্ট্রপুঞ্জের একটি এজেন্সি। এই সংস্থাই গোটা বিশ্বের তথ্য ও যোগাযোগ সংক্রান্ত বিষয় নিয়ন্ত্রণ করে।

আইটিইউ সব দেশকে ৯টি জোনে ভাগ করেছে। আন্তর্জাতিক কলের ক্ষেত্রে ফোনটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছে কি না, সেটা এই কোডের মাধ্যমে ঠিক হয়। প্রত্যেক বাড়ির যেমন পৃথক নম্বর থাকে, তেমনই আলাদা আলাদা কোড। ৯টি জোনের মধ্যে ভারত পড়ে নবম জোনে। এই নবম জোনের মধ্য়ে আবার রয়েছে ১৪টি দেশ আছে। তাদের মধ্যে ভারতের কোড হল +91।

ভারত যেহেত নবম জোনে পড়ে, তাই ৯ নম্বরটি সামনে থাকে। তারপর থাকে ১। আবার পাকিস্তানের কোড হল +92, আফগানিস্তানের +93, শ্রীলঙ্কার +94।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *