গোলাপি পদ্মের চাদরে ঢাকা হ্রদ, কোথায় রয়েছে এই লোটাস ভ্যালি?
পাহাড় বা সমুদ্রের বাইরে ভারতে এমন একাধিক জায়গা রয়েছে, যা অনেকেরই অজানা। তেমনই এক পর্যটন কেন্দ্র গুলাওয়াত লোটাস ভ্যালি ( Gulawat Lotus Valley)। মধ্যপ্রদেশের ইন্দোরের খুব কাছেই রয়েছে এই পর্যটন কেন্দ্র। সেখানে লেক জুড়ে ফুটে রয়েছে অজস্র গোলাপি পদ্ম, যা প্রকৃতিপ্রেমীদের মন ভরিয়ে দিতে বাধ্য। সম্প্রতি গুলাওয়াত লোটাস ভ্যালির বেশ কিছু ছবি-ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যা বেশ নজর কেড়েছে নেটিজ়েনদের।