Shankar Ghosh: 'অত্যন্ত মেধাবী... আগেই বুঝেছিলাম ও একটু আলাদা', ছাত্র শঙ্কর প্রণাম করতেই আবেগে ভাসলেন শিক্ষক | Minitsre Shankar Ghosh meets his teacher at Siliguri, teacher became emotional - 24 Ghanta Bangla News
Home

Shankar Ghosh: ‘অত্যন্ত মেধাবী… আগেই বুঝেছিলাম ও একটু আলাদা’, ছাত্র শঙ্কর প্রণাম করতেই আবেগে ভাসলেন শিক্ষক | Minitsre Shankar Ghosh meets his teacher at Siliguri, teacher became emotional

Spread the love

ছোটবেলার শিক্ষকের সঙ্গে শঙ্কর ঘোষImage Credit: TV9 Bangla

শিলিগুড়ি: কখনও পর্যটন দফতর তো কখনও নিজের বিধানসভা এলাকা। ব্যস্ততাই রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শঙ্কর ঘোষের (Shankar Ghosh) সঙ্গী। তরুণ নেতা এখন বাংলার রাজনীতির পরিচিত মুখ। সেই ব্যস্ততার মধ্যেই সময় বের করে সোজা নিজের শিক্ষকের বাড়িতে গেলেন তিনি। শনিবার, শিক্ষক দিবসের দিন শিক্ষককে প্রণাম করে এলেন তিনি। পুরনো ছাত্রকে সামনে পেয়ে আপ্লুত সুখময় দাস।

শনিবার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তাঁর ছোটবেলার শিক্ষক সুখময় দাসের বাড়িতে পৌঁছে যান। তাঁকে শ্রদ্ধা ও সম্মান জানান তিনি। উপস্থিত ছিলেন অন্যান্য প্রাক্তন ছাত্র-ছাত্রীরাও।

সুখময় দাস বলেন, “ছোটবেলা থেকেই শঙ্কর অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। তখনই বুঝতে পেরেছিলাম, ও একটু আলাদা। আমার কাছে যারা পড়াশোনা করত, তাঁদের কেউ কেউ এখন বিজ্ঞানী। প্রত্যেকেই বিভিন্ন বড় জায়গায় প্রতিষ্ঠিত। তাঁদের মধ্যে শঙ্করও একজন। ও আজ রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে রাজ্যের মন্ত্রীর দায়িত্ব পালন করছে।”

শিক্ষক আরও বলেন, “শঙ্কর আমার বাড়িতে এসে প্রণাম করায় আমি অত্যন্ত খুশি হয়েছি। এই বাড়ির নীচে একটি ঘর ছিল, যেখানে একসময় আমি ছাত্রছাত্রীদের পড়াতাম। সেদিনের ছাত্র আজ এত বড় জায়গায় পৌঁছেছে- এটা একজন শিক্ষক হিসেবে আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়।”

উল্লেখ্য, শিলিগুড়ির বয়েজ হাইস্কুলে পড়াশোনা করেছেন শঙ্কর ঘোষ। পরবর্তীতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, বটানি বা উদ্ভিদবিদ্যায় পিএইডি ডিগ্রি রয়েছে রাজ্যের পর্যটনমন্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *