৮ বছরে সাক্ষ্য মাত্র ছ’জনের! ছ’মাসে বিচার শেষের নির্দেশ সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টে শুনানিতে আইনজীবী ঝুমা সেন ও অনিরূদ্ধ সাঙ্গানেরিয়া অভিযোগ করেন, বিচার এখনও শেষ না হওয়ায় সাড়ে আট বছর ধরে স্রেফ বিচারাধীন বন্দি হয়ে জেলে থাকতে বাধ্য হচ্ছেন লিশাম। কবে বিচার শেষ হবে, তার কোনও নিশ্চয়তা নেই। যা শুনে উদ্বেগ প্রকাশ করে বেঞ্চ। এত দীর্ঘ সময় ধরে বিচারাধীন বন্দি থাকা এবং মাত্র ছ’জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের বিষয়টিকে আদালত ‘শকিং’ বলেও মন্তব্য করে। যদিও শীর্ষ আদালতের বক্তব্য, শুধু এই একটি মামলার জেরে ধৃতের দীর্ঘদিন জেলে থাকার বিষয়টি থাকলে জামিন দেওয়ার কথা বিবেচনা করা যেত। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে একই ধরনের অপরাধে আরও মামলার তথ্য থাকায় সেই সুবিধা দেওয়া যাবে না। এর পরেই ট্রায়াল কোর্টকে সময় বেঁধে বিচার শেষের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কোনও ভাবেই বিচারপ্রক্রিয়া আর দীর্ঘায়িত করা যাবে না বলেও স্পষ্ট করে দেয়।