শপিং মল বানাতে গুরুদ্বারও ভাঙা পড়ল বালোচিস্তানে
বালোচিস্তানের ঐতিহাসিক ১২টি গুরুদ্বারের মধ্যে এখন রয়েছে মাত্র দু’টি। অভিযোগ, বাকি সব জবরদখল, অবৈধ নির্মাণের কোপে পড়ে শেষ। কথায় কথায় ধর্মীয় অবমাননার অভিযোগ এনে সংখ্যালঘুদের হেনস্থা করা নিয়মে দাঁড়িয়ে গিয়েছে। পাশাপাশি, শিখ ও খ্রিস্টানদের সম্পত্তি, উপাসনার জায়গা যে ভাবে খুশি দখল করে, বেআইনি নির্মাণের মাধ্যমে তাঁদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। প্রতিবাদে স্থানীয় শিখ, খ্রিস্টান ও হিন্দু বাল্মিকী সম্প্রদায় হাত মিলিয়ে একটি সংগঠন তৈরি করেছেন। এই সংগঠন বেশ কিছু বিশিষ্ট মুসলিমদেরও পাশে পেয়েছে। যেমন, খের মহম্মদ শাহিন প্রকাশ্যে সংখ্যালঘু নিপীড়নের নিন্দা করেছেন। ভারতীয় গোয়েন্দা ইনপুট বলছে, এই সব ঘটনার নেপথ্যে আসলে অমুসলিমদের পাকিস্তান থেকে চলে যেতে বাধ্য করার সরকারি কৌশল কাজ করছে।