টানা বৃষ্টিতে জল থই থই বীরভূম, জলমগ্ন বোলপুরের একাধিক ওয়ার্ড
বোলপুরে এই মরশুমের রেকর্ড (২৬২.৮ মিলিমিটার) বৃষ্টিপাত হয়েছে। বোলপুর পুরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় কোমর জল। গীতাঞ্জলী প্রেক্ষাগৃহ চত্বরও জলমগ্ন হয়ে রয়েছে।
টানা বৃষ্টির ধাক্কায় বোলপুরের একাধিক কাঁচা বাড়ি ভেঙে পড়েছে বলে অভিযোগ। বোলপুর গোয়ালপাড়ায় একটি বাড়ি ভেঙে পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বাসিন্দাদের অভিযোগ, লাগোয়া এলাকার একটি রিসর্ট নিকাশি নালা আটকে দেওয়ার কারণে জল জমে এই ঘটনা ঘটেছে।