কালিকাপাতাড়ি: তপনকুমার সেনের লোকসংস্কৃতির বিশেষ বই প্রকাশ - 24 Ghanta Bangla News
Home

কালিকাপাতাড়ি: তপনকুমার সেনের লোকসংস্কৃতির বিশেষ বই প্রকাশ

Spread the love

বই এর নাম – কালিকাপাতাড়ি

লেখক – তপনকুমার সেন

প্রকাশনা সংস্থা – লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার

মূল্য – ১২৫ টাকা

কালীর নাচন

গাজনের সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সং ও কালীনৃত্য দেখা যায়। কালী লাল রঙ মাখানো শুকনো তালপাতার জিভ পরে থাকে বলে হাওড়া জেলায় একে কালিকাপাতাড়ি বলে। এক সময়ে পৌরাণিক কাহিনি অবলম্বন করে এই জেলায় গড়ে ওঠে ‘কালিকাপাতাড়ি’ লোকনাটক। যাত্রার রঙিন সাজপোশাকে ঢোল, কাঁসি, সানাই বা ক্ল্যারিয়োনেট সহযোগে বিভিন্ন পালা অভিনয় করে। শত্রুকে বধ করার পরে চেড়িদের নিয়ে কালীনৃত্য এই লোকনাটককে জনপ্রিয় করেছে। এই বইতে হাওড়া-জুড়ে কালিকাপাতাড়ির ক্ষেত্রসমীক্ষার বিবরণ, পর্যালোচনা, কালীনাচের বিভিন্ন স্তর িনয়ে আলোচনা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *