সম্পর্ক কি একতরফা হয়ে যাচ্ছে? ভারসাম্য ফেরাতে যে পরামর্শ দিলেন গৌরগোপাল দাস
কারণ, সবসময় নিজের চাহিদার কথা ভাবলে সম্পর্কে প্রত্যাশার চাপ তৈরি হতে পারে। সঙ্গী সবসময় আপনার মনের মতো আচরণ করবেন, আপনার প্রতিটি প্রয়োজন বুঝবেন কিংবা প্রতিটি আবদার পূরণ করবেন — এমনটা সম্ভব নয়। তাই তাঁকে শুধু নিজের প্রয়োজন মেটানোর মানুষ হিসেবে না দেখে, একজন আলাদা মানুষ হিসেবে বোঝার চেষ্টা করা দরকার। তাঁর কথা মন দিয়ে শোনা, প্রয়োজনের সময়ে পাশে থাকা, সম্মান করা এবং ছোট ছোট কাজের প্রশংসা করা।