আসানসোলেই হচ্ছে পশ্চিম বর্ধমানের নয়া মেডিক্যাল কলেজ, তৎপরতা প্রশাসনে - 24 Ghanta Bangla News
Home

আসানসোলেই হচ্ছে পশ্চিম বর্ধমানের নয়া মেডিক্যাল কলেজ, তৎপরতা প্রশাসনে

Spread the love

মেডিক্যাল কলেজ গড়ার নিয়ম অনুযায়ী কমপক্ষে ৪২০ শয্যার একটি সরকারি জেলা বা সুপার স্পেশালিটি হাসপাতাল থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট হাসপাতালে পর্যাপ্ত জায়গা থাকলে সেখানেই পরিকাঠামো তৈরি করা যাবে। অন্যথায়, ওই হাসপাতালের ১০ কিলোমিটারের মধ্যে ২০ একর জমি খুঁজে বার করতে হবে। স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানান, পশ্চিম বর্ধমান জেলায় ৪২০ শয্যার চেয়ে অনেক বড় হাসপাতাল একমাত্র আসানসোল জেলা হাসপাতাল। ফলে নতুন সরকারি মেডিক্যাল কলেজটি যে আসানসোলেই হচ্ছে, তা নিশ্চিত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *