রাজ্যে ২ হাজার ৩০০ কোটি বিনিয়োগ করবে আইটিসি - 24 Ghanta Bangla News
Home

রাজ্যে ২ হাজার ৩০০ কোটি বিনিয়োগ করবে আইটিসি

Spread the love

এই সময়: ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পরেই রাজ্যে বিপুল বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিল বহুজাতিক ভোগ্যপণ্য সংস্থা আইটিসি লিমিটেড। বৃহস্পতিবার বিকেল ৫টায় নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন আইটিসি-র চেয়ারম্যান সঞ্জীব পুরী। বৈঠকে পশ্চিমবঙ্গে প্রায় ২,৩০০ কোটি টাকার নতুন বিনিয়োগের বিষয়ে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।

জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ লগ্নি মূলত হোটেল, কাগজ, সৌরবিদ্যুৎ এবং অন্য আনুষঙ্গিক ব্যবসায় লগ্নি করা হবে। রাজ্যে আইটিসি-র ইতিমধ্যেই ২০টি কারখানা এবং ৫টি হোটেল রয়েছে। পাশাপাশি আরও ৭টি নতুন হোটেলের চুক্তি সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, রাজারহাটের আইটিসি গ্রিন সেন্টারে গুগলের সঙ্গে যৌথ উদ্যোগে একটি ‘গ্লোবাল এআই সেন্টার অফ এক্সেলেন্স’-ও তৈরি করছেন আইটিসি কর্তৃপক্ষ। নতুন পরিকল্পনার আওতায় দার্জিলিং, সুন্দরবন এবং কার্শিয়াঙে তৈরি করা হবে বিলাসবহুল হোটেল। এছাড়াও, পুরুলিয়ায় সৌরবিদ্যুৎ প্রকল্প এবং হুগলি জেলায় কাগজের কল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে সংস্থার এই বিনিয়োগকে স্বাগত জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, এই প্রকল্পগুলির জন্য প্রয়োজনীয় জমি সরকারই প্রদান করবে এবং ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। জমি হাতে পেলেই দ্রুত গতিতে নতুন প্রকল্পগুলির কাজ শুরু হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *