রঘুবীর–অংশুমানের জুটি, ‘ওম কা হরি’–তে মুখ্য চরিত্র - 24 Ghanta Bangla News
Home

রঘুবীর–অংশুমানের জুটি, ‘ওম কা হরি’–তে মুখ্য চরিত্র

Spread the love

পরিচালক হরিশ ব্যাসের মতে, এটি তাঁর ট্রিলজির সবচেয়ে ব্যক্তিগত সিনেমা। এর আগে ভালোবাসার বন্ধন ঘিরে আরও দুটো ছবি তৈরি করেছেন তিনি। তাঁর আগের ছবিগুলো—‘অংরেজি মে কেহতে হ্যায়’ (দাম্পত্য জীবনে ভালোবাসার গুরুত্ব) এবং ‘হম ভি আকেলে, তুম ভি আকেলে’ (বন্ধুত্বের মধ্যে ভালোবাসা)। হরিশের কথায়, ‘দুই প্রজন্মের অন্যতম সেরা দুই অভিনেতা এই ফিল্মে বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করছেন। এমনিতেই বাবা–ছেলের দ্বন্দ্ব চিরন্তন। মনোমালিন্য, ঠান্ডা লড়াই হোক বা একে অন্যকে চ্যালেঞ্জ করা, সব কিছুর ঊর্ধ্বে কিন্তু দু’জনের মধ্যেই একে অন্যের প্রতি অনন্ত এক ভালোবাসাও থাকে। আর কিছু ক্ষেত্রে সেটা প্রকাশ করাটাই আসল।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *