নেপাল থেকে ফিরেই তারাপীঠে পুজো, ৯ দিন পরে আতঙ্ক কাটিয়ে বাড়ি ফিরলেন আরামবাগের ৬৫ জন পর্যটক
দলের অন্যতম পর্যটক শিখা দত্ত জানান, সুস্থভাবে বাড়ি ফিরেছেন সকলেই। কোনও অসুবিধা হয়নি। তবে মুক্তিনাথ যাওয়ার পথে নদীর পাড় ভেঙে যাওয়ায় বেশ সমস্যা হয়েছিল। খুব ভয়ও লাগছিল। মুক্তিনাথে যেতে পারলেও পশুপতিনাথ দর্শন করা যায়নি। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে বন্যা দেখে বড় হয়েছি, তাই অতটা ভয় পাই না।’