জমির মিউটেশন বা চরিত্র বদলে অনিয়ম ঠেকাতে কড়া নির্দেশ মন্ত্রীর, বার্তা পাট্টা জমি নিয়েও
মন্ত্রীর সংযোজন, ‘যাঁদের পাট্টা দেওয়া হয়েছে, তাঁদের তালিকা তৈরি করে দিতে বলেছি। যাঁদের মাথা গোঁজার ঠাঁই নেই, তাঁদের পাট্টা পাওয়া উচিত। কিন্তু তাতেও বিস্তর অনিয়ম হয়েছে। সে সব খতিয়ে দেখতে বলেছি। জমি সংক্রান্ত ব্যাপারে কাউকে ছাড়া হবে না। বিএলআরও-রা যাঁরা ভুল করেছেন, তাঁদের ভুল সংশোধন করতে হবে।’