চেনা আখড়ায় ফিরলেন আলি ফজ়ল - 24 Ghanta Bangla News
Home

চেনা আখড়ায় ফিরলেন আলি ফজ়ল

Spread the love

‘মির্জ়াপুর দ্য মুভি’-তে আবারও গুড্ডু পণ্ডিত চরিত্রে দেখা যাবে অভিনেতা আলি ফজ়লকে। ছবির মুক্তির আগে কিছুটা সময় হাতে নিয়ে নিজের শহর লখনৌ–এ ফিরে গেলেন তিনি। সেখানে তাঁর দাদু আহমেদ সাইদের আখড়া রয়েছে। আলির মাতামহ আহমেদের বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ অংশ ছিল কুস্তি। ছোটবেলা থেকেই আলি তাঁর দাদুর কাছ থেকে এই িনয়ে অনেক গল্প শুনে এসেছেন বলে জানান। এগুলো শুধু গল্প নয়, আলির পরিবারের ইতিহাসও। অভিনেতার কথায়, ‘আখড়ায় ঢোকার পর অহঙ্কারের মৃত্যু হয়।’ লখনৌয়ের এই সফর তাই আলির কাছে নিছক একটি আখড়া পরিদর্শন নয়। এটি যেন অতীতের সঙ্গে বর্তমানের নতুন করে সাক্ষাৎ। একদিকে ‘নানা’র কুস্তিগীরের জীবন, অন্য দিকে গুড্ডু পণ্ডিত হয়ে ওঠার জন্য আলির নিজের লড়াইয়ের প্রশিক্ষণ— বাইরে থেকে দুটি জগৎ আলাদা হলেও, আলির কাছে তাদের মধ্যে একটি গভীর যোগ রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *