সিপিএমের সমস্ত পার্টি অফিস ভাঙেনি কেন আশ্চর্য হচ্ছি, ফের বিতর্ক উদয়নের মন্তব্যে - 24 Ghanta Bangla News
Home

সিপিএমের সমস্ত পার্টি অফিস ভাঙেনি কেন আশ্চর্য হচ্ছি, ফের বিতর্ক উদয়নের মন্তব্যে

Spread the love

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করানোর দাবিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বামপন্থী ছাত্ররা বিক্ষোভ দেখানোর পর রাজ্যে একের পর এক সিপিআইএম পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে তৃণমূলি গুন্ডারা। কোচবিহারের দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর খাসতালুকেও ভাঙচুর হয়েছে সিপিএম পার্টি অফিস। সেই নিয়ে প্রশ্নের মুখে বিতর্কিত মন্তব্য করলেন উদয়নবাবু। বলেন, এখনও সিপিএমের সব পার্টি অফিস ভাঙেনি এটাই আশ্চর্যের ব্যাপার।

আরও পড়ুন – নীল ট্রলিতে পিসিশাশুড়ির দেহ.. লাল ট্রলিতে কী? মধ্যমগ্রামকাণ্ডে ২য় ব্যাগের হদিশ

পড়তে থাকুন – হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার কম! চিন্তায় শুভেন্দু, আরএসএস শিবিরে উঠল কথা

সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উদয়ন গুহ বলেন, ‘যেখানে ভাঙেনি সেটাই একটা আশ্চর্যের ব্যাপার। একজন ভদ্রলোককে ওভাবে আক্রমণ করার পরে আরও ভাঙচুর হলে অবাক হওয়ার কিছু ছিল না। আমি ভাঙতে বলছি না। কিন্তু ভাঙলে অবাক হতাম না। কেন ভাঙেনি সেটাই হচ্ছে অবাক করার মতো ব্যাপার।’

একই সঙ্গে এদিন বিজেপিকে প্রয়োজন মতো দাওয়াই দেওয়ার নিদান দেন উদয়ন। দলীয় সভায় তিনি বলেন, ‘বিজেপি কী সমস্যা তৈরি করতে পারে সেব্যাপারে আমাদের মাঝে মধ্যেই বসে আলোচনা করতে হবে। আমাদের কর্মীদের ওয়াকিফহাল করতে হবে। তাকে মোকাবিলা করার জন্য যে যে পদ্ধতি, অর্থাৎ যেখানে ক্যাপসুলে হবে সেখানে ক্যাপসুল, যেখানে হোমিওপ্যাথি গুলি দিলে ভালো হবে সেখানে গুলি, যেখানে অপারেশনের দরকার হবে সেখানে অপারেশন করতে হবে।’

আরও পড়ুন – NRS থেকে ছাড়া পেলেন ট্যাংরার দে বাড়ির ছোট কর্তা, প্রসূনকে থানায় নিয়ে গেল পুলিশ

উদয়নের মন্তব্য নিয়ে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ বলেন, ‘উদয়নবাবুর মুখ নর্দমার মতো। খুললেই গন্ধ বেরোবে। তবে এবার ভাবার সময় এসেছে যে উদয়নের মতো লোকের জন্য পশ্চিমবঙ্গে হিন্দুদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে না তো? তাহলে কিন্তু এই ধরণের ডাক্তারদের দ্রুত বিদায় করতে হবে।’

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *