Food Poisoning: ‘পেটে কিছু কিলবিল করছে লাগছে’, কেউ মাটিতে গড়াচ্ছে, কেউ চোখই খুলছে না, এ কী হল ৫০ পড়ুয়ার! – Bengali News | More Than 50 Students Hospitalized after Eating Food in Coaching Centre, Food Poisoning Suspected
পুণে: প্রচণ্ড পড়ার চাপ, JEE, NEET-র প্রস্তুতি নিচ্ছে সবাই। বাড়িতে গিয়ে আর খাবারের সময়ও নেই। তাই কোচিং সেন্টারেই ব্য়বস্থা রয়েছে খাবারের। আর সেই খাবার খেতেই বিপত্তি। বমি, পেট ব্যথা, ডায়েরিয়ার মতো সমস্ত উপসর্গ দেখা গেল একের পর এক পড়ুয়ার। দেখতে দেখতেই অসুস্থ হয়ে পড়ল ৫০ জনেরও বেশি পড়ুয়া। তাদের ভর্তি করাতে হল হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে। সেখানে একটি প্রাইভেট কোচিং সেন্টারে ৫০ জনেরও বেশি পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাদের হাসপাতালে ভর্তি করাতে হয়। বর্তমানে পড়ুয়াদের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, সম্ভবত খাবারে বিষক্রিয়া থেকেই অসুস্থ হয়ে পড়েছে পড়ুয়ারা।
Maharashtra | Over 50 students from a coaching centre in Khed tehsil of Pune district hospitalised allegedly due to food poisoning. Condition of the students is stable and they were discharged after primary check-ups and treatment.
Rajkumar Kendre, Senior Police inspector at…
— ANI (@ANI) April 22, 2024
জানা গিয়েছে, ওই কোচিং সেন্টারে মূলত JEE, NEET-র মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি করানো হয়। ৫০০-রও বেশি পড়ুয়া ওই কোচিং সেন্টারে পড়ে। শুক্রবার রাতে কোচিং সেন্টারে খাবার খাওয়ার পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ৫০ জন পড়ুয়া। তাদের পেট ব্যথা, বমি, ডায়েরিয়ার মতো উপসর্গ দেখা যায়। একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে।
অবস্থা বেগতিক দেখে তাদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে পড়ুয়াদের শারীরিক অবস্থা স্থিতিশীল। এদিকে, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। খাবারের স্য়াম্পেল সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।