এক রাতের ঘুম, সকালে ক্যালেন্ডারে ১১ দিন উধাও, ১৭৫২-র ২ সেপ্টেম্বরে ঠিক কী হয়েছিল ব্রিটেনে?
জুলিয়ান ক্যালেন্ডারে সৌরবর্ষে ১১ মিনিট বেশি ধরা ছিল। মানে, পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্রায় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৫ সেকেন্ড সময় লাগে। কিন্তু জুলিয়ান ক্যালেন্ডারে ৩৬৫ দিন ৬ ঘণ্টা। ১১ মিনিট বেশি। সেটাই জমতে জমতে ১২৮ বছর অন্তর এক দিন অতিরিক্ত হয়ে যেতে শুরু করে।
ইস্টারেও গোলমাল হয়ে যায়। ২১ মার্চের বদলে তা পিছিয়ে যেতে থাকে। তখন ঠিক হলো, সমস্যা মেটাতে নতুন গণনা পদ্ধতি চালু হোক। ১৫৮২-য় পোপ গ্রেগরি ত্রয়োদশের উদ্যোগে চালু হলো নতুন ক্যালেন্ডার। তাঁর নামেই ক্যালেন্ডারের নাম, গ্রেগরিয়ান। ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল, পোল্যান্ড-সহ প্রায় গোটা ইউরোপে চালু হয়ে যায় নতুন ক্যালেন্ডার।