প্যাসেঞ্জার ভেহিকল সেগমেন্টে বেড়েছে বিক্রি, Maruti Suzuki, Tata Motors ছাড়াও তালিকায় আর কারা?

ভারতের গাড়ির বাজারে বাড়ছে প্যাসেঞ্জার ভেহিকলের বিক্রি। অগস্টে দেশে মোট ৫.৬৮ লক্ষ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। গত মাসের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেড়েছে গাড়ির বিক্রি। Maruti Suzuki, Tata Motors-এর মতো গাড়ির বিক্রি বেড়েছে বহুলাংশে। তালিকায় কোন কোন সংস্থার গাড়ি রয়েছে দেখে নিন বিস্তারিত।

Maruti Suzuki: তালিকায় প্রথমেই রয়েছে Maruti Suzuki। চলতি বছরের অগস্টে মোট ২.১৯ লক্ষ ইউনিট গাড়ি বিক্রি করেছে সংস্থা। গত বছরের তুলনায় প্রায় ২১ শতাংশ বেড়েছে বিক্রি। তবে, বিদেশের বাজারে বিক্রি কমেছে প্রায় ৭ শতাংশ।

Tata Motors: তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে Tata Motors। অগস্ট মাসে মোট বিক্রি হয়েছে ৬৫,২৫৩ ইউনিট। আগের বছরের তুলনায় বিক্রি বেড়েছে প্রায় ৫৯ শতাংশ।

Mahindra: গত বছরের জুলাইয়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি গাড়ি বিক্রি করেছে Mahindra। গত বছরের অগস্টে বিক্রি হয়েছিল ৩৯,৩৯৯ ইউনিট। এই বছরে সেই সংখ্যা ৫৯,২৫৭ ইউনিট। তবে এ বছরের জুলাইয়ের তুলনায় বিক্রি কমেছে Mahindra-র।

Hyundai Motors: প্যাসেঞ্জার ভেহিকল সেগমেন্টে বিক্রি বেড়েছে Hyundai-এরও। গত বছরের অগস্টে বিক্রির সংখ্যা ছিল ৪৩,৯৬৬ ইউনিট। প্রায় ২৩ শতাংশ বেড়ে এ বছরের অগস্টে সেই সংখ্যা ৫৪,৩৯৬ ইউনিট।

Kia: ২০২৫ সালের অগস্টে দেশে মোট ১৯,৬০৮ ইউনিট গাড়ি বিক্রি করেছিল Kia। এ বছরে সেই সংখ্যা বেড়ে হয়েছে ২৯,০৪২ ইউনিট। বিক্রির হার বেড়েছে প্রায় ৪৮ শতাংশ।

বিক্রি বাড়িয়েছে MG-ও। চলতি বছরের অগস্টে MG বিক্রি হয়েছে ৭,৫০৮ ইউনিট আগের বছরের তুলনায় প্রায় ১২.৩ শতাংশ বেড়েছে বিক্রি।

অন্যদিকে, চলতি বছরের অগস্টে Toyota বিক্রি হয়েছে ২৮,৪১০ ইউনিট। তবে, আগের বছরের তুলনায় এই হার প্রায় ৩ শতাংশ কমে গিয়েছে। গত জুলাইয়ের তুলনায় অগস্টে বিক্রি কমেছে প্রায় ৭ শতাংশ।