বিগত সরকারের ‘ভুলে’ সরকারি স্বাস্থ্য পরিষেবার সুযোগ থেকে বঞ্চিত হয়ে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন শান্তিপুরের এক দরিদ্র পরিবারের একমাত্র রোজগেরে সন্তান। দু’টি কিডনি নষ্ট হয়ে যাওয়ার পর সপ্তাহে ২-৩ দিন ডায়ালিসিস করতে হয় ৩৮ বছরের সুখেন কর্মকারকে। কিন্তু অর্থের অভাবে গত দু’সপ্তাহ ধরে বন্ধ রয়েছে তাঁর ডায়ালিসিস। ক্রমশ অবনতি হচ্ছে শারীরিক অবস্থার। পরিবারের আশঙ্কা, […]