বৃদ্ধা প্রায় অচেতন। তাই চ্যাংদোলা করে গাড়িতে তোলা ছাড়া উপায় নেই। কাজটা যত শক্ত হবে ভেবেছিলাম তা কিন্তু হল না। অত বড় চেহারা, অথচ একেবারে হালকা। হাত-পায়ে হাড়ের উপর বিশেষ মাংস নেই। গাড়িতে তুলে মুখে চোখে জল দিলাম, জল খাওয়ালাম। কিছুটা সজাগ হলেন। মল্লিকার চকলেট ছাড়া চলে না বলে আমার গাড়িতে সবসময়েই বেশকিছু চকলেট রাখা […]