হিমালয়ের দক্ষিণ ঢালে বিপদের নতুন ভূগোল! বাড়ছে বিপর্যয় - 24 Ghanta Bangla News
Home

হিমালয়ের দক্ষিণ ঢালে বিপদের নতুন ভূগোল! বাড়ছে বিপর্যয়

Spread the love

কারণ নদী, হিমবাহের জল বা ভূমিধস—কোনওটাই সীমান্ত মানে না। তিব্বতের পাহাড়ে শুরু হওয়া একটি বিপর্যয় কয়েক ঘণ্টার মধ্যে নেপালের নদী-উপত্যকা, ভুটানের রিভার সিস্টেম কিংবা ভারতের হিমালয়-সংলগ্ন এলাকায় পৌঁছে যেতে পারে। তাই দুর্যোগ মোকাবিলার ভবিষ্যৎ শুধু উদ্ধারকাজে নয়, সীমান্তের দুই পাশে তথ্য, বিজ্ঞান ও সতর্কবার্তা কত দ্রুত পৌঁছয়, সেই সমন্বয়ের উপরেও নির্ভর করছে।

তিব্বত মালভূমির দক্ষিণ ঢাল তাই শুধু বরফ গলার গল্প নয়। এটি বদলে যাওয়া জলবায়ু, দুর্বল হয়ে পড়া পাহাড় এবং সীমান্ত পেরিয়ে ছুটে আসা দুর্যোগের এক নতুন সূচক এবং নয়া ভূগোলও। আজ যে বিপদ পাহাড়ের ও-পারে, কাল সেটিই নেমে আসতে পারে দেশের দুয়ারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *