যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল? | ABVP seeks probe into Jadavpur University allegations, approaches West Bengal Governor
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘আজাদি’ স্লোগান নিয়ে সরব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার এই নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাগুলিকে কেন্দ্র করে একাধিক গুরুতর অভিযোগ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপাল তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্যের দ্বারস্থ হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। এবিভিপির পক্ষ থেকে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি প্রদান করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানানো হয়।