এই সময়: বাবার মৃত্যু সংবাদ শুনে রাতের ফ্লাইটে কলকাতায় এসেছিলেন শিলাদিত্য লাহিড়ি। দক্ষিণ কলকাতার কেওড়াতলা শ্মশানে শেষকৃত্যের পরে তাঁকে না দেওয়া হয়েছে কোনও ক্রিমেশান সার্টিফিকেট না ডেথ সার্টিফিকেট (ডিসি)। এমনকী, শেষকৃত্যের পরে সাত দিন পেরিয়ে গেলেও তাঁর মোবাইলে কোনও লিঙ্কও আসেনি। আতান্তরে পড়েছেন শিলাদিত্য। বলছেন, ‘শ্রদ্ধানুষ্ঠানের পরেই মাকে নিয়ে বেঙ্গালুরু ফিরে যাব। কিন্তু, ডেথ সার্টিফিকেট […]