EPFO: পিএফ ক্লেম করার ২০ দিন পরও পাওয়া যাচ্ছে না টাকা! কী সমস্যা? | Massive Delay in EPFO Withdrawal, What Caused the Problem? - 24 Ghanta Bangla News
Home

EPFO: পিএফ ক্লেম করার ২০ দিন পরও পাওয়া যাচ্ছে না টাকা! কী সমস্যা? | Massive Delay in EPFO Withdrawal, What Caused the Problem?

Spread the love

নয়া দিল্লি: ইপিএফও-তে মহা সমস্যা। আটকে রয়েছে বিপুল সংখ্যক ক্লেম। পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা যারা টাকা তোলার জন্য আবেদন করেছিলেন, তাদের আবেদন অটো-প্রসেস হচ্ছে না। বিগত ২০ দিনেরও বেশি সময় ধরে সেই আবেদন আটকে রয়েছে। কেন এই সমস্যা?

ইপিএফও-কে আরও ডিজিটাল ও সাবস্ক্রাইবার বান্ধব বানানোর প্রচেষ্টা করা হচ্ছে। এর জন্য আইটি সিস্টেমে বদল আনা হচ্ছে। তার জেরেই সমস্যা। এছাড়াও কর্মী সংখ্যা কম থাকায় এবং প্রাতিষ্ঠানিক কিছু সমস্যা থাকায় ক্লেম সেটেলমেন্টে সমস্যা হচ্ছে।

জানা গিয়েছে, নতুন সেন্ট্রালাইজড আইটি এনেবেলড সিস্টেমে পিএফ ক্লেম দুই-তিনদিনের মধ্যে অটোমেটিক সেটেলমেন্ট হওয়ার কথা। কিন্তু লক্ষ লক্ষ অটো-ফিলড ক্লেম বিগত ২০ দিনেরও বেশি সময় ধরে আটকে রয়েছে। কী সমস্যা হচ্ছে বা ক্লেমগুলির স্টেটাস কী, সে সম্পর্কে ফিল্ড অফিসার ও ইপিএফও কর্মীদেরও সঠিক ধারণা নেই।

গত ৩ অগস্ট ইপিএফও অফিসার্স অ্যাসোসিয়েশনের তরফে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকে চিঠি পাঠিয়ে ইপিএফের কার্যপ্রক্রিয়ায় সমস্যার কথা জানানো হয়েছে। আধিকারিকদের দাবি, এই নতুন নতুন সেন্ট্রালাইজড আইটি এনেবেলড সিস্টেম ২০২৩ সালেই চালু হওয়ার কথা ছিল, কিন্তু প্রজেক্ট ডেভেলপমেন্টে দেরি হওয়ায় চলতি বছরের জুলাই মাসে তা শুরু হয়। এখনও সিস্টেম সংক্রান্ত সমস্যার কারণে ইপিএফ ক্লেম সেটেলমেন্টে সমস্যা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *