রিয়াল বনাম বার্সা লড়াই রদ্রির জন্য
তবে স্পেনের যে বড় টিমেই শেষ পর্যন্ত যান, সেই টিমের ফ্যানেদের আচরণ কী হবে, তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। আগে আতলেতিকো মাদ্রিদে খেলতেন রদ্রি। আবার এক সময়ে রিয়াল মাদ্রিদ প্রসঙ্গে বলেছিলেন, ‘বিশ্বের সেরা ক্লাবের প্রস্তাব ফেরানো সহজ নয়।’ তাই, দুই টিমের সমর্থকদের একাংশের মধ্যে রদ্রিকে নিয়ে অন্য রকম মনোভাব থাকতেই পারে, মনে করছে স্প্যানিশ মিডিয়া।